সবুজ প্রান্ত
৮ জুন ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করল ছাত্রশিবির

জকিগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জকিগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। কোরবানির মূল তাৎপর্য—আত্মত্যাগ ও সহমর্মিতা—বুঝিয়ে দিতেই ছাত্রশিবির এ উদ্যোগ গ্রহণ করে বলে জানিয়েছেন আয়োজকরা।

কলেজ শাখা সভাপতি বলেন, “ঈদ শুধু উৎসব নয়, এটি ত্যাগের প্রতীক। আমরা চাই, ঈদের খুশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক।” তিনি আরও বলেন, “ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব শাখার স্কুল ও পাঠাগার সম্পাদক নাজির আহমদ আফজল। তিনি বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ ও সামাজিক দায়বদ্ধতা। ছাত্রশিবির সেই শিক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “ঈদের দিনেও যারা আমাদের কথা ভাবেন, এমন সহপাঠীদের প্রতি আমরা কৃতজ্ঞ। এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

কর্মসূচি সফল করতে ছাত্রশিবির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কলেজ ক্যাম্পাসে ঈদের আনন্দ ভাগাভাগির এই আয়োজন প্রশংসিত হয় সর্বমহলে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— খালিদ হাসান চৌধুরী রাহী, সভাপতি, জকিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা; আবুবকর ছিদ্দিক মুরাদী, সাবেক সেক্রেটারি, জকিগঞ্জ উপজেলা দক্ষিণ; নাজিম আহমেদ চৌধুরী, সেক্রেটারি, জকিগঞ্জ উপজেলা উত্তর; হোসেন আহমদ, সাবেক সভাপতি, জকিগঞ্জ পৌরসভা শাখা; এম. এ. হাফিজ, সভাপতি, জকিগঞ্জ পৌরসভা শাখা; হাফিজ ছাদিক আহমদ, সেক্রেটারি, জকিগঞ্জ পৌরসভা শাখা; আবু আহমদ আবিদ ও গুলজার আহমেদ, জকিগঞ্জ সরকারি কলেজ শাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।