সবুজ প্রান্ত
৭ জুন ২০২৫, ৩:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বন্যার্তদের মাঝে সদর ইউনিয়নের পক্ষ থেকে চাল ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

জকিগঞ্জ সদর ইউনিয়নের উদ্যোগে বন্যাক্রান্ত অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে ২ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭২টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রীও প্রদান করা হয়।

শুক্রবার ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বন্যা-দুর্গত এলাকায় এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বন্যাদুর্গতের মধ্যে কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইউপি সদস্য রাজু আহমদ, লুৎফর রহমানশামসুল হক, বিএনপি নেতা রাহিম আহমদ এবং কামাল আহমদ প্রমুখ।

ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয় রারাই, মুমিনপুর, সেনাপতিরচক, ভাখরশাল, মানিকপুর, হাইল ইসলামপুর, রহিমখারচক, শষ্যকুড়ি, কান্দিগাম ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন দুর্গত এলাকায়।

এছাড়াও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আল আনসার ফাউন্ডেশন, জকিগঞ্জ, সিলেট এর পক্ষ থেকে আরও ৫০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয় হাইল ইসলামপুর গ্রাম ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রে।

ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ধাপে ধাপে আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

স্থানীয়রা এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন দুর্যোগে সরকারি ত্রাণ সহায়তা ও জনপ্রতিনিধিদের সরব উপস্থিতি তাদের মনোবল জুগিয়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।