সবুজ প্রান্ত
৫ জুন ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

জকিগঞ্জ  প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও মা-মনি মহিলা সমবায় সমিতির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ জুন) সকালে জকিগঞ্জে এসডিএস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসডিএস-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। এই পরিস্থিতি মোকাবেলায় প্লাস্টিক দূষণ রোধসহ পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।”

সভায় এসডিএসের সদস্য আদিলুর রহমান, মা-মনি মহিলা সমিতির জেরিন সুলতানা, লিপি বেগম ও বিভিন্ন নারীনেত্রী ও পরিবেশ কর্মীরা আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন যেভাবে প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং যত্রতত্র ফেলা হচ্ছে, তা আগামী প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।

মা-মনি মহিলা সমিতির সদস্য আছিয়া বেগম পরিবেশবান্ধব জীবনযাত্রা গঠনে নারীদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। তাঁরা প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার, ঘরে ঘরে সচেতনতা তৈরি এবং শিশুদের পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন।

আলোচনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্লাস্টিক দূষণ নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”

আয়োজকরা বলেন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয়ভাবে এই আয়োজন সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।