বিশ্বনাথ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) সকালে বিশ্বনাথ থানার পুলিশ তাকে নিজ এলাকা শাহজীরগাঁও গ্রাম থেকে আটক করে। তিনি বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং সোনাফর আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় ০১/২৪ ও ০১/০৫/২৪ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “জয় দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।”
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।