সবুজ প্রান্ত
১২ জুন ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে গ্যাস সংযোগ ও কূপ-১ কার্যক্রম রক্ষায় মানববন্ধন

জকিগঞ্জ প্রতিনিধি  :

প্রাকৃতিক সম্পদ নিজ এলাকায় রেখে উপকৃত হওয়ার দাবি আদায়ে ফের রাস্তায় জকিগঞ্জবাসী। উপজেলার গ্যাস কূপ-১ এর প্রশাসনিক কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সংযোগের দাবিতে আয়োজিত মানববন্ধনে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ এম.এ. হক চত্বরে ‘খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনটি ছিল জনসমুদ্রের মতো। এতে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও বক্তৃতায় ভরে ওঠে পুরো চত্বর।

“আমরা অধিকার চাই” – জকিগঞ্জবাসীর সোচ্চার স্লোগান

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট মশিউর রহমান চৌধুরী সুজন, আর সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান

বক্তারা বলেন, “জকিগঞ্জ গ্যাস কূপ-১ আশির দশক থেকেই আমাদের আশা-ভরসার প্রতীক। অথচ সেই গ্যাসের সুফল জকিগঞ্জবাসী না পেয়ে আজও বঞ্চিত। বরং এখন তা অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এটা শুধু অবিচার নয়— এটা জকিগঞ্জের প্রতি রাষ্ট্রীয় অবহেলার প্রতিফলন।”

তারা আরও বলেন, “জকিগঞ্জ থেকে গ্যাস নিতে হলে আগে জকিগঞ্জবাসীর চাহিদা পূরণ করতে হবে। অন্যথায় দুর্বার গণআন্দোলনের জন্ম হবে, যা থামানো কঠিন হবে।”

বক্তব্যে মুখর ছিলেন নেতৃবৃন্দ

মানববন্ধনে জোরালো বক্তব্য দেন বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা। উপস্থিত ছিলেন— জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী আবুল হাসান, সিলেট জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান আহমদ, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক জুবায়ের আহমদ, জামায়াতে ইসলামী (যুব বিভাগ) জকিগঞ্জ উপজেলার সভাপতি আবিদুর রহমান, সিলেট জেলা যুব মজলিসের সহ-সভাপতি খায়রুল ইসলাম, জকিগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলার সভাপতি নাজির আহমদ আফজাল, জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাব’আ সানাবিল স্কুলের পরিচালক ফজলুর রহমান শামীম, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বুলবুল, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, জকিগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কয়েছ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ডা. হাবিব উল্লাহ মিসবাহ, গণমাধ্যমকর্মী রহমত আলী হেলালী, সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবু ওমর জুবের প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মানববন্ধন উদ্বোধন করেন ওয়াহিদুর রহমান শাওন

“গ্যাস কূপ-১ আমাদের, বঞ্চনা আর নয়”

জকিগঞ্জবাসীর বার্তা ছিল স্পষ্ট ও কঠোর— নিজেদের সম্পদে নিজেদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যেতে পিছপা হবেন না তারা। এই মানববন্ধন শুধু একটি দাবির মিছিল নয়, এটি ছিল এক আত্মমর্যাদার উচ্চারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।