মূল কনটেন্টে যান
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? – ০৪ জুন ২০২৫


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

আজকের আবহাওয়া খবর বাংলাদেশ

আজ বুধবার (০৪ জুন ২০২৫) বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি থাকবে বেশ বৈচিত্র্যময়। মৌসুমী বায়ু বর্তমানে দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তাপপ্রবাহের প্রভাব ফেলতে পারে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তাপমাত্রার দিক দিয়ে আজ দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 
তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর