জকিগঞ্জে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৫ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বুধবার দুপুরে খলাছড়া, পৌর এলাকা ও সদর ইউনিয়নের বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের পর তিনি ইউএনও কার্যালয়ে এই বৈঠক করেন।
বৈঠকে মাওলানা ফারুক বলেন, “নদীভাঙন রোধে জরুরি সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। বিষয়টি দ্রুত ঢাকায় উত্থাপন করব।” আশ্রয়কেন্দ্রগুলোতে সেবা নিশ্চিতে প্রশাসনের তৎপরতাও কামনা করেন তিনি।
এসময় জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মাওলানা জয়াদুর রহমান, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা এবাদুর রহমান, সাংবাদিক কে.এম. মামুন, সামছুদ্দীন জাকারিয়া প্রমুখ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ
১
সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ
২
বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন
৩
শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা
৪
১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল
৫
পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।