মূল কনটেন্টে যান
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিলেটে কমতে পারে গরম, টানা কয়েকদিন থাকতে পারে বৃষ্টির প্রবণতা


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
সিলেটে গরমে হাঁসফাঁস, স্বস্তি আনবে টানা বৃষ্টিপাত

সিলেটসহ দেশের ২৬টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। তবে স্বস্তির খবর হলো, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—সিলেটে গরম কিছুটা কমতে পারে এবং টানা কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) পর্যন্ত সিলেটে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে শনিবার (১৪ জুন) থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার থেকে সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এই বৃষ্টিপাতের ধারা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ জুন), সোমবার (১৬ জুন) এবং মঙ্গলবার (১৭ জুন) পর্যন্ত প্রতিদিনই সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা সামান্য কমে এলেও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশের মতো সিলেটেও আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে কিছুটা হলেও গরমের দাপট কমবে বলে আশা করা যায়।