বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দশপাইকা বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মোস্তাক-সাব্বির যেখানে কাজ করবেন, সেখানেই প্রশ্ন উঠবে’ : বিএনপি সভাপতি শফিকুর রহমান১৭ অক্টোবর ২০২৬ওয়ার্ড বিএনপির সভাপতি মোবশির আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও সিলেট জেলা জিয়া সাংস্কৃতিক সংসদের নেতা কবি এস.পি. সেবুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মো. আশরাফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, সাধারণ সম্পাদক আলী বাহার, সাবেক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান মেম্বার।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে হাসান মাহমুদ রিপন, জাহিদুল ইসলাম, ইরন মিয়া মেম্বার, সুলতান খান, ফাহিম আহমদ, নাজমা বেগম, আলী আহমদ, আবু তাহের মিসবা, রেজাউল করিম রাজু, সিকন্দর আলী, আবুল হোসেন, সেবুল হোসেন, সাব্বির আহমদ, আমীর আলী প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মীরা।
সভা শেষে ৬নং ওয়ার্ড ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


