সবুজ প্রান্ত
১ জুন ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? – ০১ জুন ২০২৫

আজ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কখন কোথায় জেনে নিনআজ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কখন কোথায় জেনে নিন

আজ ০১ জুন ২০২৫, রোববার—সকালের শুরুতেই দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সারাদিনজুড়ে দেশের উত্তর, পূর্ব, মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস প্রতিষ্ঠান আবহাওয়া ডটকম জানিয়েছে, কিছু কিছু অঞ্চলে অত্যন্ত ভারি বর্ষণ এবং সতর্কতা প্রয়োজন হতে পারে পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিচে বিভাগভিত্তিক সময় ও মাত্রা অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হলো—
সিলেট বিভাগ
আজ সিলেট বিভাগের সব জেলায় সারাদিন বৃষ্টি চলতে পারে।
বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোতে
ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপরে
ভারি থেকে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন।
আর নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়
▪ বৃষ্টি শুরু হতে পারে দুপুর ১২টার পর
▪ চলবে রাত ১২টার মধ্যে
মাত্রা: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
ময়মনসিংহ বিভাগ
পুরো ময়মনসিংহ বিভাগে আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষত নেত্রকোনা ও শেরপুর জেলায়
ভারি থেকে খুবই ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগের সব জেলায় আজ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা।
▪ লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায়
খুবই ভারি বর্ষণ হতে পারে।
বরিশাল বিভাগ
▪ সকাল ৯টা – বিকেল ৬টার মধ্যে
বরিশালের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা বিভাগ
▪ সকাল ৯টা – রাত ১২টার মধ্যে
ঢাকা বিভাগের উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে
একাধিকবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ
▪ সকাল ১০টা – রাত ৮টার মধ্যে
বিশেষ করে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
খুলনা বিভাগ
▪ দক্ষিণাঞ্চলের জেলাগুলো: সকাল ১০টা – দুপুর ৩টা
▪ উত্তরাঞ্চলের জেলাগুলো: দুপুর ১১টা – বিকেল ৬টা
উভয় এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
▪ বিশেষ সতর্কতা:
সিলেট ও চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় অত্যন্ত ভারি বৃষ্টিপাত হতে পারে, সেসব অঞ্চলে পাহাড়ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
তথ্য সুত্র : আবহওয়া ডটকম 




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।