সবুজ প্রান্ত
২২ মে ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

 

সিলেট-বিয়ানীবাজার সড়কে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মো: সায়েম আহমদ (২২)। তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা এবং সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে সড়কের দুবাগ ইউনিয়নের শেওলা সেতু উপকণ্ঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, কলেজে পড়াশোনার পাশাপাশি সায়েম চারখাই এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান “নলেজ একাডেমি”তে খণ্ডকালীন কাজ করতেন। সেখান থেকে কলেজে ফেরার পথে সহপাঠীসহ মোটরসাইকেলে আসছিলেন তিনি। শেওলা সেতু এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সায়েম মোটরসাইকেলের মাঝখানে বসা ছিলেন, ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা সহপাঠী গুরুতর আহত হন, যাকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষাপ্রতিষ্ঠান, সহপাঠী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। সায়েমের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনরা।

ঘটনার পর বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।