সবুজ প্রান্ত
২৫ মে ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে গরু-ছাগলের হাট ইজারা ঘোষণা, দরপত্র জমার শেষ সময় ২৭ মে

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে আসছে ২৭ মে মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব হাট ইজারা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক, সিলেট এর সদ্য জারিকৃত নির্দেশনার আলোকে জকিগঞ্জ উপজেলার বারহাল, কাজলসার, বারঠাকুরী ও কসকনকপুর ইউনিয়নের মোট সাতটি স্থানকে হাট হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব হাটের অবস্থান ও বিগত তিন বছরের গড় মূল্য এবং সর্বশেষ সংরক্ষিত মূল্য নির্ধারণ করে নিলাম আয়োজনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নির্ধারিত হাটসমূহ হলো:

• বারহাল: ঘাটের বাজার সংলগ্ন মাঠ

• কাজলসার: রতনগঞ্জ বাজার ও আটগ্রাম স্টেশন বাজার সংলগ্ন মাঠ

• বারঠাকুরী: শরীফগঞ্জ বাজার ও সোনাসার স্টেশন বাজার সংলগ্ন মাঠ

• কসকনকপুর: ইউনিয়ন অফিস পয়েন্ট ও মুন্সিবাজার পয়েন্ট, মুনশীপাড়া।

নিলামে অংশগ্রহণ করতে হলে আগ্রহী দরদাতাদের প্রত্যেক হাটের বিপরীতে নগদ ৫,০০০ টাকা হারে জামানতসহ আবেদনপত্র ২৭ মে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

নীলাম কার্যক্রম সরাসরি ডাকের/হাকের মাধ্যমে সম্পন্ন হবে। সর্বোচ্চ ডাক/হাককারীকে ইজারা প্রদান করা হবে।

প্রশাসন জানিয়েছে, ইজারাপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে ইজারামূল্য, ভ্যাট এবং আয়কর পরিশোধ বাধ্যতামূলক। নির্ধারিত সীমানার বাইরে হাট সম্প্রসারণ, অতিরিক্ত টোল আদায় ও পাকা রশিদ ছাড়া আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, “হাটগুলো সুন্দরভাবে পরিচালনা এবং জনদুর্ভোগ এড়াতে নিলামে স্বচ্ছতা বজায় রাখা হবে। সবাইকে সরকারি নিয়ম মেনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।