মূল কনটেন্টে যান
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? – ২১ মে ২০২৫


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

 

আজকের আবহাওয়া যেমন থাকবে? ২১ মে ২০২৫

আজ বুধবার, ২১ মে ২০২৫। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ৬:৩০ থেকে দুপুর ১২:০০ এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রপাত প্রবলভাবে দেখা দিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।

সকালের সম্ভাব্য বৃষ্টিপাত এলাকা ও সময়সীমা:

  • রংপুর ও সিলেট বিভাগ: সব জেলায় সকাল ৬:৩০ থেকে দুপুর ১২:০০ এর মধ্যে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
  • রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া জেলায় একই সময়সীমায় বৃষ্টির সম্ভাবনা।
  • ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে বৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করতে পারে।
  • ঢাকা বিভাগ: গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি।
  • চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় সকাল ৯টা থেকে ১২টা।
  • বরিশাল বিভাগ: পটুয়াখালি ও ভোলায় সকাল ৮:৩০ থেকে ১২টা পর্যন্ত বৃষ্টি হতে পারে।
  • খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় সকাল ৯:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যার পরবর্তী পরিস্থিতি (সন্ধ্যা ৬টা থেকে):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে ভিজিট করুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অথবা নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।