সবুজ প্রান্ত
৩১ মে ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের সকড়া গ্রামে শতবর্ষী মসজিদের পুনঃনির্মাণের শুভ সূচনা

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সকড়া জামে মসজিদ। প্রায় শত বছরের পুরনো এই পবিত্র স্থানটির সৌন্দর্য আর স্থায়িত্ব বাড়াতে শুরু হলো পুনঃনির্মাণ কাজ। দেশ-বিদেশের মুসলমানদের অর্থায়নে মসজিদটির নতুন করে গড়ে তোলার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গত শুক্রবার (৩০ মে) জুমার নামাজের পর বিকেল ২টায় ছিল এই শুভ কাজের আনুষ্ঠানিক সূচনা। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সূচিত হয় মসজিদের নতুন যাত্রা। আয়োজনটি যেন পরিণত হয় একটি মিলনমেলায়। গ্রাম-প্রতিবেশ থেকে শুরু করে দূরদূরান্তের মানুষও এসে হাজির হন এই মহৎ উদ্যোগে শরিক হতে।

সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।

প্রধান অতিথির আসন অলংকৃত করে হৃদয় ছুঁয়ে যাওয়া বয়ান দেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী। তিনি বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তায়ালা তাকে জান্নাতে একটি ঘর দান করেন।” এই হাদীসের আলোকে তিনি উপস্থিত সবাইকে উৎসাহ দেন মসজিদের পুনঃনির্মাণে এগিয়ে আসতে।

সভায় স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ মাস্টার মঞ্জুর আলম। এরপর একে একে বক্তব্য রাখেন এলাকার বরেণ্য ব্যক্তিরা—আলহাজ্ব আছাব আলী, খলিলুর রহমান খলন, নাজিম ফারুক আহমদ, আলহাজ্ব কমর উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল খালিক, আব্দুল করিম, আব্দুস সালাম ছলন, আজির উদ্দিন ও গিয়াস উদ্দিন হীরা। তাঁরা সবাই ঐতিহাসিক এই মসজিদের পুনঃনির্মাণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাহীদ আহমদ কামালী। মোনাজাতে দেশ, জাতি, মসজিদের উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

গ্রামের এই শতবর্ষী মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য আর আত্মার প্রশান্তির এক নির্ভরযোগ্য ঠিকানা। সেই জায়গাটির নতুনরূপে গড়ে উঠার সাক্ষী হতে পেরে সক্রার মানুষ আজ গর্বিত ও কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।