সবুজ প্রান্ত
৩০ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারজিস আলমের মন্তব্য: “ফেক আইডি খুলে নেতাদের মুখোশ উন্মোচন করুন”

সবুজ প্রান্ত ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ফেসবুকে সংঘবদ্ধভাবে ফেক আইডি খুলে এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচনের।

গত বুধবার বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ের বিজয় চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “তরুণ প্রজন্মকে দলবদ্ধ হয়ে এলাকায় সক্রিয় ও চৌকস নেতাদের আসল রূপ ফাঁস করতে হবে। দুই থেকে চারটি ফেক আইডি খুলে অনলাইনে এই কাজ শুরু করা জরুরি।”

তিনি আরও বলেন, “দেশের দুই প্রধান রাজনৈতিক দল জনস্বার্থের কথা বললেও বাস্তবে তারা সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে এবং দখলবাজিতে লিপ্ত। এই বাস্তবতা জনসম্মুখে আনতে হবে।”

বীরগঞ্জ উপজেলার উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা সারজিস বলেন, “দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ এই উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত দুর্বল। এলজিইডির হিসাব অনুযায়ী, এখানে মাত্র ১৭ শতাংশ রাস্তা পাকা; বাকি ৮৩ শতাংশ রাস্তা আজও কাঁচা রয়ে গেছে।”

স্থানীয় জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “বীরগঞ্জের গোলাপগঞ্জ মোড় বর্তমানে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এখানে কারা ভাগ বসায়—তা খুঁজে বের করতে হবে। আমরা ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের ঘুমন্ত বিবেক জাগাতে।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশকে গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন—তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তিন বছরের শিশু থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধ—কারা এই সংগ্রামে প্রাণ দিয়েছেন, তা স্মরণ রাখতে হবে। অন্যায়কে অন্যায় বলার সাহস না থাকলে অপশক্তি প্রশ্রয় পায়। কাউকে যেন আর ‘হাসিনা’ থেকে ‘খুনি হাসিনা’ হয়ে উঠতে না দেওয়া হয়।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ—আবু সাঈদ লিয়ন, সাদিয়া ফারজানা দিনা, রফিকুল ইসলাম কনক, ইমামুর রশিদ ইমাম, আল আমিন, ফাহমিদ, তপু ও জেমিয়ন।

সভা শেষে নেতাকর্মীরা জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।