সবুজ প্রান্ত
২৫ মে ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন : ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক  :

সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান আলোর মেলা স্কুলের দুই শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রবিবার (২৫ মে) সকালে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে সিলেট-জকিগঞ্জ সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচিতে যাবেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, জকিগঞ্জ উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার লস্কর ও বিএনপি নেতা হাফিজ খালেদ। তারা শিক্ষার্থীদের শান্ত করে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।

পরে স্কুল ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কুতুব উদ্দীন, দেলোয়ার লস্কর, হাফিজ খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং স্কুলের অধ্যক্ষ আতিকুর রহমান। তারা জানান, সোমবার (২৬ মে) বিকেল ২টায় বিচার সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। এ পর্যন্ত সকল শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের শাস্তি না হলে আন্দোলন চলবে। একই সঙ্গে তারা তিন দফা দাবি তুলে ধরেন—স্কুল ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, ইভটিজিং বন্ধ করা এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা। এসব দাবি পূরণ না হলে ২৭ মে থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পরীক্ষার সময় আলোর মেলা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের একটি দল শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষকের উপর হামলা চালায়। তাদের বাধা দিতে গিয়ে একজন শিক্ষার্থীও আহত হন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।