সবুজ প্রান্ত
২২ মে ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে টিএলসিসি সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়িত “টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি” (TLCC) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব জকিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, টিএলসিসির রিজিওনাল কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, সেইফগার্ড স্পেশালিষ্ট ইসমাইল হোসেন, প্রকৌশলী উদয়ন চাকমা।

সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা পৌর এলাকার প্রধান প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা, রাস্তার বেহাল দশা, সড়কবাতির অভাব, পৌর বাজারের শৃঙ্খলার অভাব, ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকা ইত্যাদি বিষয় তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, পৌর কর আদায় এবং নাগরিক সেবার ডিজিটালাইজেশন নিয়েও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, “পৌরবাসীর জীবনমান উন্নয়নে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি, তবে বাজেট ও জনবল সংকট একটি বড় চ্যালেঞ্জ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে চাই।”

পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, এই সভার মূল লক্ষ্য হলো পৌরবাসীর প্রত্যাশা ও সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের পথ খোঁজা। স্থানীয় সরকার বিভাগ ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা উন্নয়নের ধারা আরও বেগবান করতে পারব বলে আশাবাদী।”

সভা শেষে অংশগ্রহণকারীরা স্ব স্ব ওয়ার্ডের সমস্যার লিখিত প্রতিবেদন জমা দেন এবং সমাধানের সুপারিশ প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।