সবুজ প্রান্ত
২১ মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মো. আহসান পারভেজের দায়িত্ব গ্রহণ

জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মো. আহসান পারভেজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে বুধবার (২১ মে) দুপুর ২টায় কলেজ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোহাম্মদ হোসেন। শুরুতেই একাদশ শ্রেণির এক ছাত্রী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. স্বপন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের দেবর্ষি দাস পার্লি, রসায়ন বিভাগের প্রীতম কুমার দে ইমন, পদার্থবিজ্ঞান বিভাগের মো. শাহিনুর রহমান চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৌরভ চক্রবর্তী, উদ্ভিদবিদ্যা বিভাগের জহিরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর থেকে প্রায় সাত মাস ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোহাম্মদ হোসেন। দায়িত্বকালীন সময়ে কলেজের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।

নবনিযুক্ত অধ্যক্ষ মো. আহসান পারভেজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তাঁর গতিশীল নেতৃত্বে জকিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও শৃঙ্খলার ক্ষেত্রে নতুন দিগন্তে পৌঁছাবে। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীসহ সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোহাম্মদ হোসেনকে কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।