সবুজ প্রান্ত
৩১ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ভোররাতে দুর্ধর্ষ চুরি: চালকের মুখ বেঁধে অটো রিকশা ও ব্যাটারি লুট

জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলার শরিফগঞ্জ বাজারের পোস্ট অফিসের সামনে থেকে ভোররাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত আনুমানিক ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চালক আরকান আহমেদের মুখ বেঁধে দুটি অটো রিকশার ব্যাটারি ও একটি নতুন অটো রিকশা নিয়ে পালিয়ে যায়।

চুরি হওয়া অটো রিকশাগুলোর মালিক পিলাকান্দি গ্রামের বাসিন্দা বাদশা আহমেদ বলেন, “রাত ৪টার দিকে ড্রাইভার আরকান আহমেদের মুখ বেঁধে দুর্বৃত্তরা আমার দুটি অটো রিকশার ব্যাটারি এবং একটি নতুন অটো রিকশা নিয়ে কালীগঞ্জের দিকে চলে যায়।”

তিনি জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি জকিগঞ্জ ও আশপাশের এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কিত। তারা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইছামতি কলেজ তালামীযের মাসিক সভা অনুষ্ঠিত

সিলেট আলিয়া মাদরাসা মাঠ থেকে কিশোর নিখোঁজ, কোতোয়ালি থানায় জিডি

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রীপুর বাজারে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া, দুহাত তুলে মোনাজাতে আনিসুল হক

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার নিন্দা

জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৫, দুই শিক্ষক গ্রেফতার

জকিগঞ্জে পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

১১

একই ইউনিয়নের তিন প্রার্থী মাঠে—সুনামগঞ্জ-৫ আসনে নতুন সমীকরণ

১২

জকিগঞ্জে ডাকাত আলী হোসেন গ্রেফতার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৩

দেশের মানুষের আস্থার প্রতীক ধানের শীষ: আনিসুল হক

১৪

জকিগঞ্জে নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ

১৫

লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচিত অনুষ্ঠিত

১৬

ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

১৭

আজকের স্বর্ণের দাম: ১১ ডিসেম্বর ২০২৫

১৮

জকিগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক ; ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৯

তাহিরপুরে সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

২০