নিজস্ব প্রতিবেদক :
চেয়ারে ফিরলেন সেই মানুষটি—যিনি ছিলেন না শুধুই একজন জনপ্রতিনিধি, ছিলেন জনগণের আস্থার প্রতীক। দীর্ঘ এক মাসের আইনি লড়াই শেষে হাইকোর্টের রায়ে দায়িত্বে ফিরেছেন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
রবিবার (২৫ মে) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ফখরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পরিষদের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে মুহূর্তটি হয়ে ওঠে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।
‘মোস্তাক-সাব্বির যেখানে কাজ করবেন, সেখানেই প্রশ্ন উঠবে’ : বিএনপি সভাপতি শফিকুর রহমান১৭ অক্টোবর ২০২৬চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমাকে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস হারাইনি—আইনের ওপর ছিল আস্থা, আর জনগণের ভালোবাসাই ছিল আমার শক্তি।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। ষড়যন্ত্র যতই হোক, সত্যকে দমিয়ে রাখা যায় না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য শাহেল আহমদ খোকন, আজিজুর রহমান আতিক, আজিজুর রহমান আজিজ, মুজিবুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম। এছাড়াও গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় সমাজকর্মীরাও ছিলেন সাক্ষী এই ফিরে আসার মহেন্দ্রক্ষণে।
গত ২৮ এপ্রিল হাইকোর্ট চেয়ারম্যান রফিকুল ইসলামকে পুনর্বহালের নির্দেশ দেন এবং প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন।
চেয়ারম্যানের ফিরে আসা ইউনিয়নে নতুন করে আস্থার সঞ্চার করেছে। সাধারণ মানুষের মুখে এখন স্বস্তির হাসি—কারণ, তারা জানে, তাদের ভোটের মর্যাদা আজ আদালতে রক্ষা পেয়েছে।



