সবুজ প্রান্ত
২৩ মে ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলোর মেলা স্কুলে শিক্ষকের ওপর শিক্ষার্থীর হামলা, আহত ৩

জকিগঞ্জ প্রতিনিধি :

জকিগঞ্জের থানাবাজারে ব্যতিক্রমধর্মী এক ঘটনা ঘটেছে। আলোর মেলা আইডিয়াল স্কুলে শিক্ষার্থীর হামলায় দুই শিক্ষক ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে, পরীক্ষা চলাকালীন সময়ে।




স্কুল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী কয়েকজন ছাত্রের সঙ্গে ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার বিষয়ে দুই শিক্ষকের কথাকাটাকাটি ও হালকা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অফিসে ডেকে মীমাংসা করেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা শিক্ষকদ্বয়ের কাছে ক্ষমাও চায়।




কিন্তু কিছু সময় পর মিজানুর রহমান ছাদিক নামে এক শিক্ষার্থী তার পিতা সেলিম আহমদকে সঙ্গে নিয়ে স্কুলে ফেরত আসে। এ সময় ঘেচুয়া গ্রামের নাহিদ আহমদ সহ তার আরো কয়েকজন সহপাঠীও ছিল। জানা যায়, স্থানীয় জামায়াত নেতা পরিচয়ধারী সেলিম আহমদ ও তার ছেলে এবং নাহিদ আহমদ দেশীয় অস্ত্রসহ ক্লাসরুমে প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এতে দুই শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হন। হামলা ঠেকাতে গিয়ে আহত হন এক শিক্ষার্থীও।




ঘটনার পর স্কুল ম্যানেজিং কমিটির এক জরুরি বৈঠকে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্থানীয় অভিভাবক, সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।