সবুজ প্রান্ত
২৬ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবেদনের পর আবেদন, তবুও বিদ্যুৎ নেই: ৮ পরিবারের চার বছরের অপেক্ষা

‘আলো কবে আসবে আমাদের ঘরে?’—একটি গ্রামের অসহায় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ্যে “শতভাগ বিদ্যুতায়িত” ঘোষণার আলোয় আলোকিত জকিগঞ্জ উপজেলা, অথচ এরই ভেতরে চাপা পড়ে আছে একটি ক্ষুদ্র গ্রামের দীর্ঘশ্বাস। সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ‘উত্তর ঘেচুয়া’ নামে ছোট্ট এক গ্রামে বসবাসরত ৮টি পরিবার এখনো অন্ধকারেই জীবন কাটাচ্ছেন।

এ পরিবারগুলোর কাছে বিদ্যুৎ যেন কেবলই এক স্বপ্নের নাম। রাত নামলেই যখন পাশের গ্রামগুলো আলোয় ঝলমল করে, তখন উত্তর ঘেচুয়ার শিশুরা কুপির আলোয় বই পড়ে, গৃহিণীরা আঁধারে রান্না করেন, আর বৃদ্ধরা নিরব কান্নায় ভেঙে পড়েন।

এলাকার এক বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক লিখিত আবেদন করে জানান, প্রায় চার বছর আগে বিদ্যুৎ সংযোগের আশায় পাঁচটি বৈদ্যুতিক খুঁটি বসানো হয় গ্রামের সীমানায়। কিন্তু এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিকবার আবেদন করেও ফল মেলেনি। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ষড়যন্ত্রেই এ গ্রামটি বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, কোমলমতি শিশুদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। আধুনিক জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা—সবকিছুতেই পিছিয়ে পড়ছে এই পরিবারগুলো। বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা যেন যুগের চেয়ে বহু বছর পিছিয়ে পড়ে বেঁচে আছেন।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার বলেন, কীভাবে এই ৮টি পরিবার বিদ্যুৎসেবার বাইরে রয়ে গেল, তা জানা নেই। বর্তমানে বিনামূল্যের কোনো প্রকল্প নেই; চাইলে ব্যক্তিগত খরচে সংযোগ নিতে হবে। উত্তর ঘেচুয়া গ্রামে বিদ্যুতের খুঁটি কিভাবে গেল সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারেননি।

সরকার যখন প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকারে কাজ করে যাচ্ছে, তখন এই ৮টি পরিবারও আলোর অধিকার পাওয়ার প্রত্যাশা করে। তাই সংশ্লিষ্ট দপ্তর, বিশেষ করে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

তাদের আশা—এ আবেদন হয়তো কোনো এক সকালের আলো হয়ে দেখা দেবে, হয়তো তাদের সন্তানরাও একদিন বৈদ্যুতিক বাতির নিচে বসে স্বপ্ন দেখতে শিখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।