সবুজ প্রান্ত
২৭ মে ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

জকিগঞ্জ  প্রতিনিধি

জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে চারটি ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৩ মে) শুরু হয়ে সোমবার (২৬ মে) পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এ.এম. মুহিবুল হাসানের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সমাপনী বক্তব্যে ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, “দরিদ্র ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি সদস্যদের দক্ষতা বাড়বে এবং তাঁরা মাঠপর্যায়ে মানুষকে এই সেবার সুফল সম্পর্কে সচেতন করতে পারবেন।”

প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচারযোগ্য বিষয়, আবেদন প্রক্রিয়া ও কার্যক্রমের সুচারু প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।