সবুজ প্রান্ত
২৪ মে ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

চ্যাম্পিয়ন ইছামতি ডিগ্রি কলেজ, রানার্সআপ সীমান্তিক ফুটবল একাদশ

স্টাফ রিপোর্টার:

উৎসবমুখর পরিবেশে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে ইছামতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই ফাইনাল খেলাটি যেন পরিণত হয়েছিল এক প্রীতিমেলা।

ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইছামতি ডিগ্রী কলেজ ফুটবল একাদশ ও শক্তিশালী প্রতিপক্ষ সীমান্তিক ইন্টারন্যাশনাল ফুটবল একাদশ। দর্শকপূর্ণ মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইছামতি ডিগ্রি কলেজ এবং অর্জন করে চ্যাম্পিয়নশিপ ট্রফি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে তখন উল্লাসে ফেটে পড়ে খেলোয়াড় ও সমর্থকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিরাজ, সহ-সভাপতি কাজী সাদিক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিনহাজসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তানজিম, আদনান আহমদ, নাহিম আহমদ, মিনহাজ ও আরিফ আহমদ।

ছাত্রদলের এমন উদ্যোগ এলাকায় ক্রীড়াচর্চা ও যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে নিঃসন্দেহে প্রশংসনীয় ভূমিকা রাখবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।