সবুজ প্রান্ত
২৩ মে ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ৭ সন্তানের মায়ের নেই মাথা গোঁজার ঠাঁই

মতিউর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলীর গ্রামে দারিদ্র্য আর মানবেতর জীবন নিয়ে করুণ সময় পার করছেন বিধবা জাহানারা বেগম। এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামী কামাল উদ্দিন মারা যাওয়ার পর থেকেই নেমে আসে দুঃখ-দুর্দশার অমানিশা। সাত সন্তানকে নিয়ে আজ তিনি চরম অসহায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাহানারা বেগমের একমাত্র আশ্রয় একটি জরাজীর্ণ কুঁড়েঘর। মাটির দেয়াল ভেঙে গেছে, চালার ফাঁকে পলিথিন টানিয়ে কোনোভাবে মাথা গোঁজার ব্যবস্থা করেছেন। বর্ষায় পানি পড়ে ঘরের ভেতর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, যা একেবারেই বসবাসের অনুপযোগী।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বামী হারা জাহানারা বেগম সাত সন্তান নিয়ে কঠিন দিন পার করছেন। নেই নলকূপ, নেই স্বাস্থ্যসম্মত পায়খানা। এমনকি এখনো পাননি বিধবা ভাতার কার্ডও। কাজ করলে খাবার জোটে, না হলে না খেয়ে কাটাতে হয় দিনরাত। একমুঠো ভাতের আশায় মাঝে মধ্যে  প্রতিবেশীদের  বাড়িতে গিয়ে কান্নাকাটি করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে জাহানারা বেগম জানান, আমার পাঁচ মেয়ে, দুই ছেলে। বড় মেয়ের বয়স ১৮ বছর। স্বামী মারা যাওয়ার পর মাথা গোঁজার মতো একটা ঘরও নেই। এখন অন্যের ঘরে মানবেতর জীবন যাপন করছি। যদি সমাজের কেউ আমাদের থাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমরা অন্তত খেয়ে-পরে বাঁচতে পারতাম।
এ বিষয়ে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন, জাহানারা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় সাহায্য করেছি। তার ঘরের বিষয়টি ইউনিয়ন পরিষদের বিবেচনায় রয়েছে। যদি সরকারি বরাদ্দ আসে, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাকে সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।