সবুজ প্রান্ত
২১ মে ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে অগ্রিম বন্যার আশঙ্কা, প্রস্তুত প্রশাসন

সিলেট অঞ্চলের নদীর পানি বাড়ছে, বন্যা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন

মৌসুমি বায়ুর অগ্রগতি ও পার্শ্ববর্তী ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের প্রেক্ষাপটে সিলেট বিভাগে অগ্রিম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক পূর্বাভাসে জানিয়েছেন, ২৭ থেকে ৩১ মে’র মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং জুনের প্রথম দশ দিনজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ৫ থেকে ১৫ জুনের মধ্যে এসব অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।




ইতোমধ্যে সিলেটের বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবুও প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আকস্মিক বন্যার শঙ্কা করা হচ্ছে।

জাফলং, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদীতীরবর্তী এলাকায় পাহাড়ি ঢলের কারণে প্রবল স্রোত ও ভাঙনের খবর পাওয়া গেছে। জাফলংয়ের বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ায় বন্ধ রাখা হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম।




পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা না থাকলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা সিলেটে হঠাৎ বন্যা ডেকে আনতে পারে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেন, “বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। উদ্ধার সরঞ্জাম ও নৌকা প্রস্তুত রয়েছে, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।”




আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, জুনের প্রথমার্ধে ভারী বর্ষণের ঘনঘটা থাকায় এই সময়টি বন্যার জন্য অধিক ঝুঁকিপূর্ণ হতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।