সবুজ প্রান্ত
৩১ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ দিনের বন্দিদশা, টিনশেড ঘরে ধর্ষণ — বিশ্বনাথের কিশোরীকে উদ্ধার, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ

১৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সিলেট নগরীর এক টিনশেড ঘর থেকে উদ্ধার করা হলো বিশ্বনাথের এক কিশোরী স্কুলছাত্রীকে। ওই ঘরে বন্দিদশায় কাটানো প্রতিটি দিন ছিল ভয়াবহ এক নির্যাতনের অধ্যায়। ধর্ষণের শিকার হওয়া এ কিশোরীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে ১৯ বছরের যুবক রবিউল হক রায়হান।

ঘটনার শুরু ১৮ মে সন্ধ্যায়। সেদিন বিশ্বনাথ উপজেলার জাগরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কিশোরী বাড়ির পাশের রাস্তা থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবার ধারণাও করতে পারেনি, প্রতিবেশী এক বাড়ির গৃহকর্মীই এমন সাহসী এক অপকর্ম করতে পারে।

রায়হান, পেশায় একজন কাজের লোক, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার বিষয়টি জানার পর নিষেধ করে দেয়। এরপরই পরিকল্পিতভাবে অপহরণ করা হয় মেয়েটিকে। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় অজানায়।

খোঁজাখুঁজির পর জানা যায়, কিশোরীকে আটকে রাখা হয়েছে সিলেট নগরীর কাজিটুলা এলাকার মক্তব পল্লীর একটি টিনশেড বাসায়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে অভিযুক্ত রায়হানকে।

ভিকটিম পুলিশকে জানায়, অপহরণের পর ওই ঘরে তাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে রায়হান।

ঘটনার পরদিন, শুক্রবার (৩০ মে), ভিকটিমের মা বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা করেন (মামলা নম্বর: ১৭/২০২৫)। শনিবার গ্রেপ্তারকৃত রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ঘটনার পরপরই আমরা পদক্ষেপ নিই। কিশোরীকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।