নিজস্ব প্রতিবেদক :
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল শহীদাবাদ গ্রামের প্রখ্যাত আলেম, গঙ্গাজল মাদ্রাসা মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, মাওলানা ক্বারী খলিলুর রহমান (রহ.) মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‘মোস্তাক-সাব্বির যেখানে কাজ করবেন, সেখানেই প্রশ্ন উঠবে’ : বিএনপি সভাপতি শফিকুর রহমান১৭ অক্টোবর ২০২৬বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে সৌদি আরবের মক্কার একটি বেসরকারি হাসপাতাল—জার্মান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসে মাওলানা খলিলুর রহমান ওমরাহ পালন করতে সৌদি আরব গমন করেন। পবিত্র ওমরাহ সম্পন্ন করার পর মক্কার নিজ বাসভবনে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে জার্মান হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘদিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
মাওলানা খলিলুর রহমান প্রায় ২৬ বছর যাবৎ গঙ্গাজল মাদ্রাসা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন মক্কার পবিত্র ভূমিতে সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাওলানা খলিলুর রহমান ছিলেন একজন অতি বিনয়ী, সদালাপী ও দ্বীনদার মানুষ। তাঁর ইন্তেকালে জকিগঞ্জের ইসলামী অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ও ছাত্ররা।


