সবুজ প্রান্ত
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে জকিগঞ্জে বিএনপির বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি  :: পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। রবিবার বাদ আসর জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সাবেক কাউন্সিলর রিপন আহমদ,  উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল ইসলাম লেইছ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ। 
এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছ। দেশকে পরিস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের প্রতিহত করতে দল মত নির্বিশেষে সকল জনসাধারণকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান। 
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব চেরাগ আলী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দশ শাকুর, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক,  আব্দুল করিম, আজিজুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, উপজেলা বিএনপি নেতা আব্দুল বাছিত, জিয়াউর রহমান, সোহেল আহমদ চৌধুরী, আবুল বাইছ, মুন্তজির আহমদ চৌধুরী, ইকবাল আহমদ, জামাল আহমদ, কাওছার রশিদ বাবু, হেলাল আহমদ, নজরুল ইসলাম, জয়নুল হক, এনামুল হক, আব্দুস শহিদ, হাফিজ খালেদ আহমদ, জামাল আহমদ, পৌর বিএনপি নেতা মুসা মুহাম্মদ এহিয়া,  মলিক আহমদ, কামরুল ইসলাম,  রিয়াজ আহমদ, দুলাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, আব্দুল্লাহ আল হাসান, পৌর যুবদলের যগ্ম আহবায়ক জুবেল আহমদ, উপজেলা যুবদল নেতা সামাদুর রেজা চৌধুরী, আহমদ আল কবির,  শাহিন আহমদ শিপুু, শিহাব আহমদ, শামীম আহমদ, জাবের আহমদ, রাশেদ আহমদ, হালিম আহমদ, বেবুল আহমদ, লিটন আহমদ, আব্দুল মুন্তাকিম, আরিফুল হক মেম্বার, আফতাব হোসেন, সাহেদ আহমদ, সুমন আহমদ, শিহাব আহমদ, পৌর যুবদল নেতা আবু সুফিয়ান, জাকির আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুর রশিদ, আবুল বাশার, সাজ্জাদুর রহমান সাজু, শাহেদ আহমদ, রুমেল আহমদ, নাইম আহমদ, লিমান আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সাজু খান, আনহার আহমদ লিমন, আহমেদ বাশার আহমদ, পৌর ছাত্রদল নেতা রাশেদ আহমদ, সাব্বির আহমদ, জাহিদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।