সবুজ প্রান্ত
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে তালামীযের প্রশিক্ষণ কর্মশালা

ইন্টারনেটের অপব্যবহার থেকে ছাত্ররা নিজকে বিরত রেখে পড়ার পরিবেশে ব্যস্ত থাকা উচিত : মাওলানা কুতবুল আলম
জকিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের জকিগঞ্জ উপজেলা শাখার মুহতারাম সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। সময় যতো এগিয়ে যাচ্ছে ইন্টারনেট ততো দ্রুত উন্নতি সাধন করছে। কিন্তু বর্তমান কোমলমতি শিক্ষার্থীরা পড়ার পরিবেশে ব্যস্ত না থেকে অনলাইনের বিভিন্ন গেইম, সাইটে সময় ব্যয় করছে। যা এই প্রজন্মের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরো বলেন, তালামীযে ইসলামিয়া রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে মানুষদেরকে পথ দেখানোর জন্য কাজ করে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত দাওয়াত মানুষের দ্বারেদ্বারে পৌঁছে দিচ্ছে। যুগে যুগে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র তালামীযে ইসলামিয়া রুখে দিয়েছে।
তিনি অদ্য ৬ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩ টায় ৩নং কাজলসার ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ মোহাম্মদ আশিক, কানাইঘাট উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন সিদ্দিকী,সহ সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাসিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান, কানাইঘাট উপজেলা তালামীযের সভাপতি তানভীর আহমদ,জকিগঞ্জ উপজেলা তালামীযের অর্থ সম্পাদক শাকির আহমদ, কাজলসার ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা জবরুল ইসলাম।
ইউনিয়ন শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাত আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, কাজলসার ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি আমিন আলী, কাজলসার ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মিজান আহমদ, মাহফুজুল আলম,সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, প্রচার সম্পাদক মুজাহিদুর রহমান,সহ প্রচার সম্পাদক কাওসার আহমদ, অর্থ সম্পাদক আহমদ আল মায়রুফ,সহ অফিস সম্পাদক আফজল হোসেন সামাদ,নাঈম আহমদ,প্রশিক্ষণ সম্পাদক খায়রুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুৃমন আহমদ,সিদ্দিকুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১০

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১১

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১২

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৩

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৫

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৬

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৭

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৮

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৯

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।