সবুজ প্রান্ত
২ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুশোকে শতবর্ষী স্বামী নিজেও পাড়ি জমালেন না ফেরার দেশে

বিশ্বনাথ প্রতিনিধি: 

সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে শতবর্ষী স্বামীও পাড়ি জমালেন না ফেরার দেশে। ৭৫ বছরের দাম্পত্য জীবনের পর একসঙ্গে শেষ বিদায় নিলেন তারা, রেখে গেলেন ভালোবাসার বিরল নিদর্শন।



রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রীর এমন বিদায়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, শতবর্ষী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজের সময় নির্ধারিত হয় রবিবার সকাল ১১টায়। স্ত্রীকে হারিয়ে গভীর শোকে মুহ্যমান জমশিদ আলী রাতের এশার নামাজের পর কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করেন।


পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। কিন্তু স্ত্রীকে চিরবিদায় জানানোর মুহূর্তেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জমশিদ আলী ও হাওয়ারুন নেছা দম্পতি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকালে পারিবারিক কবরস্থানে হাওয়ারুন নেছাকে দাফন করা হয়, আর বিকেলে ঠিক তার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় জমশিদ আলীকে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কাওছার খান বলেন, প্রায়ই তাদের একসঙ্গে হাত ধরে চিকিৎসকের কাছে যেতে দেখতাম। এমন দম্পতি সত্যিই বিরল। আজ তারা একসঙ্গেই পৃথিবী ছেড়ে চলে গেলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।