সবুজ প্রান্ত
১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকুম্ভ মেলা: ভারতে এক যুগ পর ফের শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব


ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, মহাকুম্ভ মেলা। এই মেলা ১২ বছর পরপর আয়োজন করা হয় এবং এবারের মেলা ১৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মা বিশুদ্ধ হয়। প্রায় ৪০ কোটি তীর্থযাত্রী এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন।


মহাকুম্ভ মেলা শুধু ধর্মীয় নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় জনসমাগমও বটে। মেলার আয়তন এত বিশাল যে, এটি মহাকাশ থেকেও দৃশ্যমান। এবারের মেলায় প্রায় ৭ হাজার কোটি রুপি বাজেট বরাদ্দ করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে প্রায় ২ লাখ কোটি রুপি যোগ করবে।

মহাকুম্ভ মেলার জন্য ৬টি বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শাহি স্নান অনুষ্ঠিত হবে। বিশেষ দিনগুলোর মধ্যে ১৪ ও ২৯ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি বিশেষভাবে শাহি স্নান বা রাজস্নান হবে, যেখানে লাখ লাখ তীর্থযাত্রী গঙ্গার পানিতে স্নান করবেন।


এবারের মহাকুম্ভ মেলা আয়োজনের জন্য প্রায় ৪ হাজার হেক্টর এলাকাজুড়ে ১ লাখ ৬০ হাজার তাঁবু স্থাপন করা হয়েছে। শহরটির সড়ক ও ফুটপাথ চওড়া করা হয়েছে এবং সঙ্গমের দিকে যাওয়ার রাস্তাগুলো রঙিন চিত্রকলা ও ম্যুরালে সাজানো হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৪০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।


এছাড়া, ১৫ হাজার পরিচ্ছন্নতাকর্মী, ৩০টি ভাসমান সেতু, ৬৭ হাজার ল্যাম্পপোস্ট এবং ১ লাখ ৫০ হাজার টয়লেটসহ নানা সুবিধা প্রস্তুত করা হয়েছে। ভারতীয় তীর্থযাত্রীদের পাশাপাশি বিদেশি তীর্থযাত্রীরাও অংশ নিচ্ছেন, যেমন আর্জেন্টিনা থেকে আসা সেবাস্তিয়ান দিয়েগো গঙ্গার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মেলায় এসেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।