সবুজ প্রান্ত
২৭ জানুয়ারী ২০২৫, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বার রাজশাহীর বোলিং নৈপুণ্যে সিলেট স্ট্রাইকার্সের মাত্র ১১৭ রানের সংগ্রহ

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে সিলেট স্ট্রাইকার্স। টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী, আর ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় সিলেট। পাওয়ারপ্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে সক্ষম হয় তারা।

ওপেনার আরিফুল হক এবং সামিউল্লাহ শিনওয়ারী দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে দলের ওপর। অধিনায়ক আরিফুল ৯ বলে ৭ রান এবং শিনওয়ারী ১২ বলে করেন ৯ রান। তিন নম্বরে নেমে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন জাকির হাসান, তবে অন্য প্রান্তে ব্যাটাররা খাবি খেতে থাকেন। সাজ্জাদুল ইসলাম কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

জাকির হাসান এবং জাকের আলী অনিক মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জাকির ২৫ বলে ২৪ এবং জাকের ১৮ বলে ১৭ রান করে বিদায় নেন। এর পরপরই দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে।

তবে শেষ দিকে আহসান ভাট্টি এবং সুমন খানের দৃঢ়তায় সেই শঙ্কা কাটিয়ে ওঠে দলটি। আহসান ভাট্টি ২১ বলে ২৫ রান করেন এবং সুমন খান ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করে ১১৭ রান।

রাজশাহীর বোলারদের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেন এসএম মেহরাব, তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৩ উইকেট, আর তাসকিন আহমেদ ও আফতাব আলম পান একটি করে উইকেট। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে সিলেটের ইনিংস ছিল ছন্নছাড়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।