সবুজ প্রান্ত
২৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আম্মা, তুমি বোরকা ফিন্দ, আমি লাকড়ি লইয়া আইয়া ডাক্তার লইয়া যাইমু”-অপূর্ণ রয়ে গেল নাসিরের শেষ ইচ্ছা

সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাসির আহমদ (৩৩)। শনিবার রাত আটটার দিকে নিজ বাড়ির সামনে হাজারো মানুষের উপস্থিতিতে তাকে চিরবিদায় জানানো হয়। পরিবার, বন্ধু-বান্ধব এবং গ্রামের অসংখ্য মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা দারুল আযকার মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। বাড়ির পাশে লাকড়ি আনতে গিয়ে রাস্তার ধারে ঠেলাগাড়িতে লাকড়ি তুলছিলেন নাসির। এ সময় একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে নাসিরসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাসির মারা যান।

নাসির ছিলেন পরিবারের অন্যতম ভরসা। ঘটনার দিন অসুস্থ মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি মাকে বলেছিলেন, “আম্মা, তুমি বোরকা ফিন্দ, আমি লাকড়ি এক টিফ লইয়া আইয়া তোমারে ডাক্তার লইয়া যাইমু”-কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হলো না।

নাসিরের মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ। তার জানাজায় মানুষের ঢল নামে। স্থানীয়রা তাকে একজন সৎ, দায়িত্বশীল এবং পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তার এভাবে চলে যাওয়া পরিবারের পাশাপাশি পুরো এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।

নাসিরের পরিবার এখন শোকে ভেঙে পড়েছে। পাঁচ মাস বয়সী এক শিশু এবং দুই বছরের এক মেয়ে বাবাকে হারিয়ে অসহায়। তার মা সন্তানের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরাও এই শোক মেনে নিতে পারছেন না।

দুর্ঘটনায় গুরুতর আহত সোনাসার গ্রামের আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নাসিরের এই অকাল মৃত্যু আবারও সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। স্থানীয়দের প্রশ্ন, “আর কত মায়ের বুক খালি হলে, কত সন্তান বাবা হারা হলে সড়ক নিরাপদ হবে?”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।