সবুজ প্রান্ত
২৯ মে ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুদখোরের টাকা কি মসজিদ-মাদ্রাসার কাজে লাগানো যাবে?

জুবায়ের আহমদ :::
মসজিদ বা মাদ্রাসার কাজে সাধারন মানুষের নিকট থেকে দান হিসাবে চাদা তুলা হয়। অনেক সময় দেখা যায়, দাতাদের মধ্যে অনেকে হারাম সম্পদ থেকে দান করে থাকেন। যেমন চুরি, ডাকাতি, জুয়া, গরীবের টাকা আত্মসাৎ, ঘুষ ও নামে-বেনামে সুদের ব্যাবসা থেকে উপার্জিত সম্পদ ইত্যাদি।

কিন্তু আদৌ সেই টাকা নিয়ে আমরা মসজিদ মাদ্রাসার কাজে লাগাতে পারব কি না আমাদের অনেকের জানা নেই, বা জানা স্বত্তেও নিচ্চি।

আসুন কুরআন-হাদিসের আলোকে এ বিষয় সম্পর্কে কি বলা হয়েছে একটু জেনে নেই-
.
কুরআন -হাদিসে স্পষ্ট বর্নিত রয়েছে, যে ব্যাক্তি হারাম উপার্জনকৃত সম্পদ থেকে যত রকম কাজ, ব্যবসা-বাণিজ্য, দান-দক্ষিণা যা করবে সবই হারাম। এমনকি তার স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করলে সেই খাবারও হারাম হবে। তবে স্ত্রীলোক এবং শিশুরা এর জন্য দায়ী হবে না।

আর সুদের ব্যাবসা তো স্পষ্ট হারাম। সুদখোরকে কুরআনের ভাষায় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধকারী হিসেবে বলা হয়েছে। আরোও বলা হয়েছে, যে ব্যাক্তি সুদের ব্যাবসা করল, সে যেন তার আপন মায়ের সাথে যিনা (ব্যাভিচার) করল। নাউযুবিল্লাহ।

সুতরাং হারাম টাকা মসজিদ মাদ্রাসার কাজে ব্যবহার করা সম্পূর্ন হারাম। তাই মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষের উচিত হারাম টাকা গ্রহণ না করা। যারা টাকা গ্রহন করেছেন তাদের উচিত উক্ত টাকা দাতার কাছে ফেরত দেয়া। যেন তারা লজ্জা পেয়ে হারাম পেশা ছেড়ে দেয়।

তারপরও যে বা যারা এই হারাম টাকা মসজিদ-মাদ্রাসায় জেনে শুনে, স্ব-প্রনোদিত হয়ে ব্যবহার করেছেন, তারাও সেই হারাম উপার্জনকারীর মত গুনাহগার হবেন।

বিশেষত: হারাম টাকা কিছুতেই মসজিদের কাজে ব্যবহার করা যাবে না। কারন যে ব্যাক্তি আল্লাহ ও তার রাসুল (স) এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তার টাকা কিভাবে আল্লাহর ঘরের জন্য গ্রহন করবেন। আল্লাহ কি এত অভাবে রয়েছেন তার টাকার জন্য।

মহান আল্লাহ তায়ালা কুরআন মজিদে ইরশাদ করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ [٢:٢٦٧]
অর্থাৎ-
হে ঈমানদারগণ! তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্যে ভূমি থেকে উৎপন্ন করেছি, তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় কর এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না। কেননা, তা তোমরা কখনও গ্রহণ করবে না; তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও। জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।:
(সূরা বাকারা-২৬৭)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১০

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১১

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১২

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৩

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৪

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৫

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৬

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৭

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৮

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৯

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।