সবুজ প্রান্ত
৬ এপ্রিল ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার মজলুমদের পক্ষে বিশ্বব্যাপী আগামীকাল ‘নো ওয়ার্ক নো স্কুল’

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে। তারই অংশ হিসেবে আগামীকাল, ৭ এপ্রিল বাংলাদেশেও পালিত হবে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। শিক্ষা ও কর্মক্ষেত্রে ধর্মঘটের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশের এই উদ্যোগে দেশের বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক সমাজ ও সচেতন মানুষ একত্রিত হচ্ছেন।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংহতি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রেও কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও দেশের সকল বিভাগে, বিভিন্ন সংগঠন এবং জনসাধারণের নিজস্ব উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে শিক্ষার্থী, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন।

নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা আগামীকাল বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছেন। গণহত্যা বন্ধের দাবিতে একযোগে সব দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু মুসলিম কিংবা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু বন্ধ রাখায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং দল-মত নির্বিশেষে সারাদেশের ছাত্র ও জনতাকে একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।”

তিনি আরও বলেন, “আমরা হয়তো এই মুহূর্তে গাজায় গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু নিজ ভূমির রাজপথে অন্তত দাঁড়াতে পারি। ‘বাংলাদেশ’ ব্যানারে ঐক্যবদ্ধভাবে ৭ এপ্রিল রাজপথে থাকাই হবে গাজার পক্ষে প্রকৃত সংহতি।”

‘MARCH For Palestine’ ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।