সবুজ প্রান্ত
১১ জানুয়ারী ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ ড্যাফোডিল এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ ড্যাফোডিল এসোসিয়েশনের ‘৩য় ড্যাফোডিল মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৪টি গ্রেডে ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পাবেল আহমদ ও যুগ্ম সম্পাদক বকুল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টি ও গরীব কল্যাণ ফান্ডের চেয়ারম্যান আব্দুল কালাম, ট্রাস্টি ও শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ড্যাফোডিল এসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাজী আব্দুল হাই, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, যুক্তরাজ্য প্রবাসী মফাজ্জুল আলী, কামালবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান ভূইয়া, চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনহার আলী, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী।

আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ ড্যাফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আদিজা জামান ভূইয়া, নিরব সূত্রধর, শাফায়েত হোসেন।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ ড্যাফোডিল এসোসিয়েশনের সহসভাপতি আবুল কালাম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ড্যাফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি শাহেদ আহমদ প্রিন্স এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন এসোসিয়েশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘৩য় ড্যাফোডিল মেধাবৃত্তি পরীক্ষা’। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।