সবুজ প্রান্ত
২ জানুয়ারী ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে আহলে হাদিসের সমাবেশ বন্ধের আশ্বাস প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কথিত আহলে হাদিস সম্প্রদায়ের সম্মেলন বন্ধ করার আশ্বাস দিয়েছে সিলেটের প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ) মাদ্রাসায় আলেম সমাজের বৈঠক চলাকালে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে এ আশ্বাস প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক জামিয়া মাদানিয়া কাজির বাজার-এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
এছাড়া জেলা প্রশাসন সূত্র জানা গেছে সিলেটে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সব পদক্ষেপ নেয়া হবে।
৪ জানুয়ারি (শনিবার) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশে ইসলামের নামে বিতর্কিত কর্মকাণ্ড চালানো আহলে হাদিস নামধারী সম্প্রদায় তাদের সম্মেলন করতে উদ্যোগ নেয়। খবরটি জানার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সিলেটের সর্বস্তরের আলেম-সমাজের মধ্যে। বিষয়টি নিয়ে বুধবার (১ জানুয়ারি) দুপুরে শাহজালাল জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার আলেম-সমাজের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ উলামা পরিষদ, সিলেট ইমাম সমিতি ও সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বর্ষিয়াণ আলেমরা উপস্থিত ছিলেন।
এ বৈঠক থেকে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আলেমরা। তারা বলেন বিতর্কিত সম্প্রদায় কথিত আহলে হাদিসের ৪ জানুয়ারির আলিয়া মাঠের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে প্রশাসন এ বিষয়ে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসায় পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। 
বুধবারের বৈঠকে আলেমরা বলেন, ফ্যাসিবাদের দোসর আহলে হাদিস নামধারীরা স্বৈরাচার পতন আন্দোলনে অংশ নেওয়া হারাম ফতোয়া দিয়েছিলো ৫ আগস্টের আগে। তারা স্পষ্টত: ফ্যাসিস্টদের দোসর। ভ্রান্ত আহলে হাদিস সম্প্রদায়ের আগামী ৪ জানুয়ারির আলিয়া মাঠের সম্মেলন প্রশাসনকে বন্ধ করতেই হবে। তা না হলে সিলেটের আলেম-সমাজ যে কোনো মূল্যে তা প্রতিহত করবে। 
বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দরগাহ মাদরাসায় আলেম সমাজের বৈঠক শুরু হয়। এসময় সিলেট জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আলেম সমাজের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয় সিলেটে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে দেয়া হবে না। সিলেটের  আলেম সমাজের সঙ্গে সব সময় প্রশাসন রয়েছে। প্রয়োজনে আহলে হাদিসের সিলেটের সমাবেশ বন্ধ করা হবে।
এ সময় আলেম সমাজের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। 
মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, আশা করছি বিকালের মধ্যে নিষেধাজ্ঞার নোটিশ জারি করবে প্রশাসন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন সিলেটের আলেম-সমাজ। 
সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। সিলেটে কোনো বিশৃংখল পরিবেশ যাতে তৈরি না হয়। সেজন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। এবং এ বিষয়ে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।