সবুজ প্রান্ত
২ জানুয়ারী ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইছামতি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মাশুক আহমদ (রহ)-এর ৩য় সওয়াব মাহফিল সম্পন্ন

আহমদ হোসাইন আইমান:: হাজার হাজার আলেমের উস্তাদ, ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা মাশুক আহমদ (রহ)-এর ৩য়  সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারতের মধ্যে দিয়ে মাহফিল শুরু হয় জকিগঞ্জের মঙ্গলশাহ গ্রামের নিজ বাড়িতে।

মাহফিলে মোনাজাত করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম.এ মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
মাহফিলে উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান তাপাদার, ইছামতি কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা শিহাবুর রাহমান চৌধুরী, মাথিউরা ফাজিল মাদরাসা’র উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, ইছামতি কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, জকিগঞ্জ ফাজিল সিনিয়’র মাদরাসার সহকারী অধ্যাপক  মাওলানা ইমাদ উদ্দিন, কাজলশাহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, কাজলশাহ ইউনিয়নের কাজী মাওলানা আব্দুল হাছিব, জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদ, এডভোকেট শাহরিয়া আহমদ,আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, গুটার গ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন, রশিদিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মো: আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, নবীগনঞ্জ কদুর বাজার দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা হাবিবুর রহমান,গুটার গ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাসিত, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র সহকারী শিক্ষক মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন চৌধুরী, হবিবিয়া ছাত্র সাংসদের ভি’পি আহমদ হোসাইন আইমান, ইছামতি কামিল মাদরাসা’র হবিবিয়া ছাত্র সংসদের এ. জি.এস  মাজহারুল ইসলাম চৌধুরী, জুবায়ের আহমেদ চৌধুরী, শাহান আহমদ চৌধুরী, তাহমিদ আহমদ চৌধুরী,  সুমন আহমদ, প্রমূখ।
মাহফিলে বক্তারা বলেন, মরহুম মাওলানা মাশুক আহমদ (রহ) দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন। 
একই প্রতিষ্ঠানে ৪২ বছর শিক্ষাদান করে নিজ হাতে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন যারা দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। জীবনভর তিনি যে শিক্ষকতা ও দ্বীনি খেদমত করে গেছেন তা মানুষের হৃদয়েই তাঁকে বাঁচিয়ে রাখবে।
মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত, বিষয়ভিত্তিক আলোচনা, জিকির, মিলাদ-মাহফিল ধারাবাহিক ভাবে চলে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামবাসী সহসহস্রাধিক মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
মাওলানা মাশুক আহমদ (রহ)-এর ঈসালে সওয়াব মাহফিলে আগত অতিথিবৃন্দ, সহযোগীবৃন্দ ও এলাকাবাসীর প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের ছেলে ব্রিটেন প্রবাসী মাওলানা গুলজার আহমদ ও মো. ইকবাল আহমদ।
অধ্যক্ষ মাশুক আহমদ (রহ) ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থপনায় সম্পুর্ণ মাহফিল পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।