সবুজ প্রান্ত
২৬ ডিসেম্বর ২০২৪, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সিলেটের ফায়ারকর্মী নিহত

ঢাকা সচিবালয়ের ভয়াবহ আগুন নেভাতে গিয়ে সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনের কর্মী মো. সোহানুর জামান নয়ন (২৮) ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।





নিহত নয়ন এই রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। মূলত সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনের কর্মী হলেও সাময়িকভাবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

ঘটনার সময় নয়ন সচিবালয়ে ৭ নম্বর ভবনের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। পানি সরবরাহ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থায় পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা লেগে নয়ন রাস্তার ওপর পড়ে গেলে তার মাথায় থাকা হেলমেট খুলে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
তবে শিক্ষার্থীদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পালিয়ে যাওয়া ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়। গণপূর্ত ভবনের সামনে থেকে চালককে মোটরসাইকেলে তুলে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেন তারা। এ সময় উত্তেজিত জনতাকে শান্ত করতে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ১টা ৫৪ মিনিটে সচিবালয়ের ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পর্যায়ক্রমে ১৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।