সবুজ প্রান্ত
৯ ডিসেম্বর ২০২৪, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজে শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা স্থগিত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অধ্যক্ষের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষকদের যাবতীয় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সর্বাত্মক শিক্ষক কর্মবিরতি কর্মসূচির কারণে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষা দু’দিনের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে এই কর্মসূচি শুরু হয়। একই দিন দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচির কারণে অধ্যক্ষ নেছার আহমদ তাৎক্ষণিক রবিবার ও সোমবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। যদিও পরবর্তীতে কলেজের নতুন এডহক কমিটির সভাপতি ময়নুল হকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকেরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুনীতি ও স্বেচ্ছাচারিতা এবং শিক্ষকদের যাবতীয় বকেয়া পাওনা পরিশোধ না করার অভিযোগ উর্ধ¦তন কর্তৃপক্ষ বরাবরে জানিয়ে আসছিলেন শিক্ষকেরা। গত ২২ অক্টোবরও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে ১৩টি অভিযোগ উল্লেখ করে একটি লিখিতপত্র দেন তারা। কোথাও কোনো প্রতিকার না পেয়ে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার শুরুর দিন সকাল থেকে শিক্ষকেরা কলেজে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি শুরু করেন। তাদের কর্মবিরতির কারণে অনিশ্চিত হয়ে পড়ে দ্বাদশ শ্রেণির প্রথমদিনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা। তাৎক্ষণিক অধ্যক্ষ নেছার আহমদ রবিবারের পরীক্ষা স্থগিতের পাশাপাশি সোমবারের অর্থনীতি বিষয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করেন। খবর পেয়ে কলেজে ছুটে আসেন নতুন এডহক কমিটির সভাপতি ময়নুল হক ও বিদ্যোৎসাহী সদস্য মোনায়েম খান। তারা আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকে বসেন। তাদের অভিযোগ ও দাবিদাওয়া শোনে তারা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলেেআশ্বাস দেন। এর প্রেক্ষিতে শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘নতুন এডহক কমিটির আশ্বাসে আমরা আপাততঃ আমাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছি।’
কলেজ অধ্যক্ষ নেছার আহমদ বলেন, ‘শিক্ষকদের সকল অভিযোগ কিংবা দাবিদাওয়া সত্য নয়। কিছু দাবিদাওয়া সত্য। যেগুলো তাদেরই অসহযোগিতার কারণে পূরণ করা সম্ভব হচ্ছে না।’
কলেজের এডহক কমিটির সভাপতি ময়নুল হক বলেন, ‘শিক্ষকদের নানা অভিযোগ ও দাবিদাওয়া শোনেছি। এসব বিষয়ে দ্রুত একটি পদক্ষেপ নিতে আগামি ১৫ ডিসেম্বর আমরা এডহক কমিটি বৈঠকে বসবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।