সবুজ প্রান্ত
৫ ডিসেম্বর ২০২৪, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়ের লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টার সময় কলেজ কনফারেন্স হলে বিপুল সংখ্যক অভিভাবকদের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।

জকিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দেবর্ষী দাস পার্লি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক বায়েজীদ হোসেন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের বায়োলজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দেবর্ষী দাস পার্লি  বলেন, আমি ক্লাসে ১২০ জনের অধিক শিক্ষার্থীকে হোম ওয়ার্ক দিয়েছিলাম কিন্তু মাত্র ১০ থেকে ১২ জন সেটি করতে পেরেছে বাকি শিক্ষার্থীরা করেনি। তখন আমি কারণ জানতে চাইলে ছাত্ররা উত্তর দিয়েছিল অনেক রাত পর্যন্ত তারা বাজারে বা বাইরে ঘোরাঘুরিতে ছিল।  বাসায় দেরিতে ফিরেছিল। ছাত্রীরা উত্তর দিয়েছিল তারা অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখায় ব্যস্ত ছিল তাই হোমওয়ার্ক করেনি। আমি তাদের এই উত্তর শুনে হতভম্ব হয়ে যাই।  আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও রাত ১০ টা পর্যন্ত টিভি দেখা বন্ধ করে দিবেন। আমার মা আমার জন্য টিভি দেখা বন্ধ করে দিয়েছিলেন বিধায় আজ আমি কলেজের প্রভাষক হতে পেরেছি।

অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমেদ বলেন, আমি এ কলেজের ছাত্র ছিলাম,আজ এই কলেজের প্রভাষক হয়ে এসেছি। আমরা চেষ্টা করছি কলেজের শিক্ষার মান উন্নয়ন করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।  
জকিগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন জামিল তার বক্তব্যে বলেন, আমি জকিগঞ্জ সরকারি কলেজে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার মান উন্নয়নের জন্য। জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রদের ক্লাসে উপস্থিতি হতাশাজনক। এখান থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি, অভিভাবক সমাবেশ তারই একটা অংশ। আপনারা আপনাদের ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হবেন, তারা নিয়মিত কলেজে আসছে কিনা খোঁজখবর নিবেন। বাড়িতে পড়ার টেবিলে বাসায় জন্য চাপ প্রয়োগ করবেন, প্রতিদিন কমপক্ষে চার ঘন্টা করে পড়তে বাধ্য করবেন। আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও এই দায়িত্বটুকু আদায় করবেন এটাই আমার অনুরোধ। 
জকিগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমদ পরিচালনায়, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদুজ্জামান শাহেদ, অবিভাবক তামান্না চৌধুরী মুন্নী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মস্তুু মিয়া, নজরুল ইসলাম, মুসা আহমদ ইয়াহিয়া, শোয়াইবুর রহমান, সাবলু আহমদ, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, আলা উদ্দিন, সুমন আহমদ, সুসান্ত বাবু, সাহানা জান্নাত নিলা, আফিয়া বেগম, রিপা জাহান প্রিয়া, রিমা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।