সবুজ প্রান্ত
৫ ডিসেম্বর ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জকিগঞ্জে বিএনপির বিক্ষোভ

হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে

জকিগঞ্জ প্রতিনিধি : ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জকিগঞ্জে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। সেখানে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। গত ১৬ বছর খুন ও গুম করে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল তারা। হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীন বাংলাদেশকে ভারত তার কলোনি বানাতে চায়।

বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জে ভারতের আগরতলায় বাংলাদেশি উপ- হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসব কথা বলেন বিএনপি নেতৃবৃন্দ।
জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গন থেকে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এমএ হক চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা জাসাসের সভাপতি কাওসার আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি। আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আলম, সহ-দফতর সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা এনামুল হক চিশতি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।