সবুজ প্রান্ত
১২ ডিসেম্বর ২০২৪, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের সাবেক এমপিসহ ৫ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

দুর্নীতির অভিযোগে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাবেক সংসদ সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরসহ আরও চার সাবেক সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।





হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, তার স্ত্রী আলেয়া আক্তার এবং ছেলে মো. ইফাত জামিলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদক বিশেষভাবে নজর দিয়েছে। আবু জাহিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ফেনী-১, ভোলা-৩, নোয়াখালী-১ এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্যরাও এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত। তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও নিষেধাজ্ঞার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তার স্ত্রী ও সন্তানরা। এছাড়া শিল্পকলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযুক্ত ২৪ জনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।