সবুজ প্রান্ত
৩১ ডিসেম্বর ২০২৪, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে নবাগত ইউএনও মো. মাহবুবুর রহমানের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা রবিবারে ঘটনায় কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকদিন পরপর পরিবহন শ্রমিকদের এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প চিন্তার জন্য উদাত্ত আহবান জানান। পাশাপাশি জকিগঞ্জের নদীভাঙ্ন, শেওলা রাস্তা সংস্কার সহ প্রয়োজনীয় বিষয়ে ভূমিকা রাখতে নবাগত ইউএনওর প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নছির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি ছরোয়ার হোসেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর খেলা মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি দেলোয়ার লস্কর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সংগঠক রেদোয়ান রাফি, গণঅধিকার পরিষদের উপজেলা সমন্বয়ক কমিটির সদস্য নুরুল হুদা লস্কর, পৌর বিএনপি নেতা মুনিম আহমদ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১০

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১১

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১২

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৩

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৪

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৫

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৬

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৭

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৮

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৯

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।