সবুজ প্রান্ত
৩০ ডিসেম্বর ২০২৪, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব ঘোষনা ছাড়া জকিগঞ্জ রোডে বাস চলাচল বন্ধ : দূর্ভোগে যাত্রীরা

জকিগঞ্জ  প্রতিনিধি  : হঠাৎ করে পূর্ব ঘোষনা ছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। গত রোববার বাস চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য জকিগঞ্জের সকল সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ জরুরী কাজে যাতায়াতকারী ব্যক্তিরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানিয়েছেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুড়ানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন। আমাদের অন্তত ৪টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা আজ সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ রাতের মধ্যে প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাস চালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাসা ভাঙচুরের দাবি করে গতকাল রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলা জুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধের বিষয়টি জেনে আমি ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছি। স্যার বিষয়টি নিরসনে উদ্যোগ নিয়েছেন। আশা করি দ্রুত বিষয়টির সমাধান হবে।
সাধারণ যাত্রীরা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে তুচ্ছ যে কোন ঘটনার সুত্রধরে বাস মালিক ও শ্রমিকরা গাড়ি বন্ধ করে রাখে কিংবা ধর্মঘটের ডাক দিয়ে বসে। গতকালের ঘটনায় কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই আজ সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে। তারা কয়েকদিন পরপর পরিবহন শ্রমিকদের এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প চিন্তার জন্য উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য, গত রবিবার বাসচাপায় জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র নিহত আবির আহমদ নিহত হয়েছেন। সে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র পূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।