সবুজ প্রান্ত
২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ ডিসেম্বরের অপেক্ষায় গোটা দেশ: কী ঘটতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে?

 

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে রহস্যময় উত্তেজনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা একের পর এক পোস্ট দিয়ে মানুষের মনে প্রশ্ন তুলেছেন—৩১ ডিসেম্বর কী ঘটবে? ফেসবুক পোস্টগুলোতে উঠে এসেছে বারবার একটি বাক্য: “Now or Never”।



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, “Comrades, Now or Never।” সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও স্পষ্ট করে পোস্ট করেছেন, “Comrades, 31st DECEMBER! Now or Never!” আরেক সমন্বয়ক রিফাত রশিদ তার পোস্টে বলেছেন, “All eyes on 31st December, 2024. Now or Never!” মন্তব্যের ঘরে তিনি ইঙ্গিত দিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র” প্রকাশ করবে। তবে এই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এর পাশাপাশি কেউ কেউ ধারণা করছেন, সেদিন শহীদ মিনার থেকে ছাত্র নেতৃত্বে পৃথক দুটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনার ইঙ্গিত দিচ্ছে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার পোস্টে লিখেছেন, “এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!” আর যুগ্ম আহ্বায়ক ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা লিখেছেন, “শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, বিকাল ৩টা।”

রাত সাড়ে ৯ টার দিকে হাসনাত আবদুল্লাহ তার আরেকটি পোস্টে লেখেন, “এটা মুজিববাদের কবরের ঘোষণা।” এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে এর সমর্থন করেছেন, আবার অনেকেই এর বিরোধিতা করছেন।



সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইন ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। পোস্টগুলোর নিচে অসংখ্য মন্তব্য, শেয়ার এবং প্রতিক্রিয়া প্রমাণ করে যে মানুষ ৩১ ডিসেম্বরের অপেক্ষায় কতটা আগ্রহী। কেউ মনে করছেন, এটি দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আবার অনেকে প্রশ্ন তুলছেন, আন্দোলনটি কি সত্যিই ইতিবাচক কোনো পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে, নাকি এটি কেবলমাত্র একটি প্রতীকী কর্মসূচি?



৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক কী ঘটবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এ দিনটি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে, তা নিয়ে কারও সন্দেহ নেই। সবার চোখ এখন সেই দিনের দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।