সবুজ প্রান্ত
১৯ ডিসেম্বর ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়া আর কারো অবদানের স্বীকৃতি দেয় নাই

জকিগঞ্জে বিএনপির সভায় ইকবাল আহমদ

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার ঘোষনায় বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধের সময ১১ নাম্বার সেক্টরে অসীম বীরত্ব নিযে সংগ্রাম করে আমাদের বিজয় এনেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারো অবদানকে সহ্য করে পারে নাই। তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এম এ জি ওসমানীর অবদানকেও মেনে নিতে পারেনি। তাঁকে কোনঠাসা করে রাখা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান থাকাকালীন সময়ে উপজেলা পরিষদের এক সভায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কারনে কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা আমার বিরুদ্ধাচারণ করেছিল। তাদের আপত্তি ও বিভিন্ন দপ্তরে অভিযোগের কারনে বারবার আমাকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছিল। প্রত্যেকবারই আমি আদালতের মাধ্যমে লড়াই করে পদ ফিরে পেয়েছি। তাছাড়া দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তৎকালীন ইউএনও টিটন খীসা আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ষড়যন্ত্র করেছিল, দূর্ণীতিবাজ নেতাদেন দিয়ে আমাকে জেলে বন্দি করার হুমকি দিয়েছিল। তারপরও আমি আপোস করি নাই। সর্বদা দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান করেছিলাম। আজও দূর্ণীতির বিরুদ্ধে আছি। কোনো দূর্ণীতি আমরা কাউকে করতে দেব না। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ দূর্ণীতি করলে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিবো। বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জকিগঞ্জ পৌরশহরের এম এ হক চত্তরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার আরো বলেন, বর্তমানে আমি জনপ্রতিনিধি না হয়েও জকিগঞ্জে নদী ভাঙ্গন নিয়ে সরকারের উপদেষ্টাদের সাথে দেখা করে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে এসেছি। বাংলাদেশের মানচিত্র রক্ষায় জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।
জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।