সবুজ প্রান্ত
২৯ ডিসেম্বর ২০২৪, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলী মাদ্রাসার সাবেক শিক্ষক মাও. আব্দুল আজিজের ইন্তেকাল : দাফন সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, আটগ্রাম নিবাসী  প্রবীণ আলেমেদ্বীন অসংখ্য উলামায়ে কেরামের উস্তায হযরত মাওলানা আব্দুল আজিজ আটগ্রামী (৮৬) শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগাহী রেখে যান।

মরহুমকে শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন সাবেক এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
জানাযার পূর্বে গোটারগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাছিতের পরিচালনায় মরহুমের জীবনের স্মৃতিচারণ করে সহকর্মী ও ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন চান্দগ্রাম ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, হাঁটুভাঙা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিন, চান্দাইরপাড়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান চৌধুরী, রায়গ্রাম হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো. নিজাম উদ্দিন, মানিকপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মো. কয়েছ উদ্দিন খান।
মাও. আব্দুল আজিজ আটগ্রামী দীর্ঘদিন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ফুলতলী মাদ্রাসায় তিনি (আটগ্রামী ছানী) হুজুর বলে ব্যাপক পরিচিত ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও দারুল কিরাতের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি অত্যান্ত পরহেজগার ও ভালো গুনের মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।