সবুজ প্রান্ত
১১ ডিসেম্বর ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আমতলী-বারঘরিয়া এলাকায়।

এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মাইক্রোবাসের যাত্রী এবং একজন মাইক্রোবাস চালক ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মানিক মিয়ার শিশুমেয়ে রাইছা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাতমন্ডল এলাকার ফজিলাতুন্নেছা (৭৫), মাইক্রোবাস চালক পাভেল মিয়া (৩০) এবং বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের রিয়াদ মিয়া (৪০)।

স্থানীয় ও হাইওয়ে পুলিশের সূত্র মতে, ফজিলাতুন্নেছা তার আত্মীয়দের সঙ্গে মঙ্গলবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। তারা ঢাকা শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসটি সকাল সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী-বারঘরিয়া এলাকায় পৌঁছালে একটি রেজিস্ট্রেশনবিহীন বালুবাহী ট্রাক পিকআপের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই রাইছা ও রিয়াদ মারা যান। ফজিলাতুন্নেছা ও পাভেল মিয়াকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফজিলাতুন্নেছা এবং পরে পাভেল মারা যান।

এই দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট ওসমানী হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে থানার ওসি।

সবুজ প্রান্ত/ উবেদুল্লাহ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।